‘প্রত্যয় স্কিম’ বাতিলসহ ৩ দাবিতে ঢাবিতে চলছে সর্বাত্মক কর্মবিরতি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ঢাকা

2024-07-01T15:17:55+00:00
2024-07-01T16:43:06+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
‘প্রত্যয় স্কিম’ বাতিলসহ ৩ দাবিতে ঢাবিতে চলছে সর্বাত্মক কর্মবিরতি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৩:১৭ পিএম  আপডেট: ০১.০৭.২০২৪ ৪:৪৩ পিএম
‘প্রত্যয় স্কিম’ বাতিলসহ ৩ দাবিতে ঢাবিতে চলছে সর্বাত্মক কর্মবিরতি
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই এই কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও।

কর্মবিরতির প্রথম দিনে সোমবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচি থেকে বিরত থাকার ঘোষণা দেন।

তবে প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় সোমবার শিক্ষকদের এই কর্মবিরতির প্রভাব তেমন লক্ষ্য করা যায়নি। তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় খোলা। ফলে সেদিন থেকে এ কর্মবিরতির প্রভাব লক্ষ্য করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আমরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছি। সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করেছেন। আমাদের ৩ দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।

শিক্ষক নেতারা বলছেন, প্রস্তাবিত 'প্রত্যয়' স্কিম বাস্তবায়ন হলে বর্তমান শিক্ষার্থী, যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মত মহান পেশায় আসতে আগ্রহী, তারাই এর ভুক্তভোগী হবেন। কাজেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের চলমান আন্দোলন আগামী দিনের তরুণ সমাজের স্বার্থরক্ষা তথা উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে। গত ১৩ই মার্চ সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে 'প্রত্যয় স্কিম' এ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়।

এ ব্যবস্থাকে একটি বৈষম্যমূলক ব্যবস্থা বলে শুরু করেই বাতিলের দাবি জানিয়ে আসছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলো। দাবি আদায়ে কিছু কর্মসূচি পালনের পর গত ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এরপরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২৫,২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এরপর ঘোষিত কর্মসূচী অনুযায়ী দাবি আদায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধসহ সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: