সিকৃবি ও শাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন প্রজ্ঞাপন বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে প্রথম দিনের

2024-07-01T17:44:02+00:00
2024-07-01T17:44:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
সিকৃবি ও শাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৫:৪৪ পিএম 
সিকৃবি ও শাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালিত
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন প্রজ্ঞাপন বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে প্রথম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক-কর্মকর্তারা।
 
সোমবার (১ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন সিকৃবি শিক্ষকবৃন্দ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ কর্মসূচি পালিত হয়।

এসময় প্রত্যয় স্কিম, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানানো হয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া বলেন, প্রত্যয় স্কিম প্রত্যাহার করা না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রয়োজনে প্রতিটি ফ্যাকাল্টির গেটে তালা দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এজন্য সকল ডিন ও শিক্ষকদের সহযোগিতা কামনা করছি। যতক্ষণ পর্যন্ত সরকার প্রত্যয় স্কিম প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের তিনটা দাবি প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অপসারণ, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত, আমাদের জন্য আলাদা বেতন পে স্কেল নির্ধারণ করতে হবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নাম দ্রুত প্রত্যাহার করতে হবে। সেই আমাদের অন্যান্য দাবিগুলোও দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি, শাবি কর্মচারী ইউনিয়ন কর্মবিরতি করে। এছাড়াও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে শাবি কর্মকর্তারা।

সোমবার (১ জুলাই) শাবি কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ৯টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও দুপুর ১২টা থেকে শাবি শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন করে। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সিকৃবি-শাবি  শিক্ষদের কর্মবিরতি  সিলেট 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: