সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে জাবিতে সর্বাত্মক কর্মবিরতি

জাবি প্রতিনিধি

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহারসহ তিন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)

2024-07-01T18:36:32+00:00
2024-07-01T18:36:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে জাবিতে সর্বাত্মক কর্মবিরতি
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:৩৬ পিএম 
সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে জাবিতে সর্বাত্মক কর্মবিরতি
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহারসহ তিন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (১ জুলাই) সকাল থেকে এই সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা। গতকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত অনুযায়ী গত সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার টানা তিনদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। তবে এ সময় ক্লাসগুলো বন্ধ থাকলেও পরীক্ষাসমূহ চলমান ছিল কিন্তু আজ সোমবার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

তাদের বাকি দাবিগুলো হলো প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন করা।

তাদের এই তিনদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে এবং ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন।

তিনি বলেন, আমরা তিনমাস ধরে আন্দোলন করে আসছি। প্রথমে মানববন্ধন করেছি, এক ঘণ্টা কর্মবিরতি দুই ঘণ্টার কর্মবিরতি দিয়েছি। পরে অর্ধদিবস, পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছি তখন পরীক্ষা সমুহ চলমান ছিল। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এরকম চলতে থাকলে ভবিষ্যতে মেধাবীরা শিক্ষকতায় আর আসতে চাইবে না। আমরা চাই এই বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল করে আমাদের আগে যে সুযোগ সুবিধা গুলো দেওয়া হতো সেগুলো পুনরায় বহাল করা হোক।

এদিকে সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে একটি প্রতিবাদ সমাবেশও করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ে প্রায় অচল অবস্থা তৈরী হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: