‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবি, ঢাবিতে ২য় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ এর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে

2024-07-02T18:08:27+00:00
2024-07-02T18:08:27+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবি, ঢাবিতে ২য় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৬:০৮ পিএম 
‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবি, ঢাবিতে ২য় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ এর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২য় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। শিক্ষকদের পাশাপাশি কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা কলাভবনের মূল ফটকে ২য় দিনের মত কর্মবিরতির পক্ষে অবস্থান কর্মসূচী পালন করেন।এসময় শিক্ষকেরা তাদের বক্তব্যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, এ আন্দোলন শিক্ষার্থীদের জন্যেই। ভবিষ্যতে তারাই শিক্ষক হবেন। অনেক ধরনের অপপ্রচার চলছে এ আন্দোলন নিয়ে। বলা হচ্ছে- শিক্ষার্থীদের জিম্মি করে এ আন্দোলন। মূলত শিক্ষকরা শিক্ষার্থীদের জন্যেই এ আন্দোলন করছে। প্রত্যয় স্কিমের মাধ্যমে পুরো বাংলাদেশের শিক্ষকদেরই মূলত জিন্মি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই উপমহাদেশের দিকে তাকালে ভারত, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানেও শিক্ষকদের বেতন অনেক বেশি।যাদের বিরুদ্ধে আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম তাদের দেশেও শিক্ষকদের বেতন অনেক বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ সভাপতি ও সাদা দলের আহবায়ক অধ্যাপক লুৎফুর রহমান বলেন, যারা পেনশন স্কিমের পক্ষে কথা বলছে তারা তাদের নিজস্ব অবস্থান বজায় রাখার জন্য এসব বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা সব সময় আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এই জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। আমি মনে করি এই আন্দোলন শিক্ষার্থীদেরও আন্দোলন।

আমরা মনে করি আমাদের এ আন্দোলনে দেশের অন্যান্য জনগনও অংশগ্রহণ করবেন যদি সরকার এই স্কিম বাতিলে আরও কালক্ষেপণ করেন।

শিক্ষকদের পাশাপাশি কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। মঙ্গলবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব দাবি মানা হলেই কর্মবিরতি বন্ধ করে এখনই কাজে যোগদানের কথা ঘোষণা দেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরদের কর্মবিরতির কারণে অচলাবস্থা দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দাফতরিক কার্যক্রমেও। সার্টিফিকেট, মার্কশিট উত্তোলনসহ জরুরি কাজগুলো করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের ও অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা।

সাত কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হতে ডিন অফিসে সাক্ষাৎকার দিতে এসেছিলেন সীমান্ত নামে এক শিক্ষার্থী। তিনি সময়ের আলোকে বলেন, এখানে এসে শুনেছি অনিবার্য কারণবশত সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। এখন কবে নেওয়া হবে তাও জানি না।

গত ১৩ই মার্চ সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে 'প্রত্যয় স্কিম' এ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। এ ব্যবস্থাকে একটি বৈষম্যমূলক ব্যবস্থা বলে শুরু করেই বাতিলের দাবি জানিয়ে আসছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলো।

‘প্রত্যয়’ স্কিম বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার দাবি ও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনগুলো।

দাবি আদায়ে কিছু কর্মসূচি পালনের পর গত ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এরপরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২৫,২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এরপর ঘোষিত কর্মসূচী অনুযায়ী দাবি আদায়ে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধসহ সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: