৭ দিন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা যবিপ্রবি শিক্ষার্থীদের

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। সমাবেশে

2024-07-06T12:47:46+00:00
2024-07-06T12:47:46+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
৭ দিন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা যবিপ্রবি শিক্ষার্থীদের
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১২:৪৭ পিএম 
৭ দিন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা যবিপ্রবি শিক্ষার্থীদের
কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। সমাবেশে আগামী ৭ দিন যবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাময়িক সময়ের জন্য যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে ও বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তাসমূহে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের নিচে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করে। এসময় আন্দোলনকারীরা আগামী সাত দিনের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ও সাত দিনের কর্মসূচি ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের এ কোটা বাতিল আন্দোলন যৌক্তিক আন্দোলন। যৌক্তিক এ দাবির বাস্তবায়ন না হলে আমরা থেমে থাকব না। দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান 'কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন সম্মিলিত কণ্ঠে।

উল্লেখ্য, কোটা বাতিলের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ করে যবিপ্রবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করে তারা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: