কোটা বাতিলের দাবিতে কুবি শিক্ষার্থীদের মশাল মিছিল

কুবি সংবাদদাতা

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের ২০১৮ সালের পরিপত্র বহালসহ তিন দফা দাবিতে মশাল

2024-07-06T21:50:04+00:00
2024-07-06T21:50:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
কোটা বাতিলের দাবিতে কুবি শিক্ষার্থীদের মশাল মিছিল
কুবি সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৯:৫০ পিএম 
কোটা বাতিলের দাবিতে কুবি শিক্ষার্থীদের মশাল মিছিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের ২০১৮ সালের পরিপত্র বহালসহ তিন দফা দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এই মিছিলে প্রদক্ষিণ করে।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছিলেন। এসময় তারা তাদের তিন দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচিতে যাবার আল্টিমেটাম দেন। মিছিলে তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন। 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, আজ সারাদেশের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মশাল মিছিল করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে।

পরবর্তী কর্মসূচির বিষয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা আজ রাত দেখবো এবং কোনো সিদ্ধান্ত না হলে পরবর্তীতে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবো। আমরা এবার কঠোর কর্মসূচিতে যাবো।

এর আগে গত ৪ জুলাই (বৃহস্পতিবার) চার দাবি জানিয়ে তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ ছাড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ২০১৮-এর পরিপত্র পুনর্বহাল করতে হবে, প্রতিবন্ধী ও উপজাতি কোটা ছাড়া ১ম থেকে ৪র্থ শ্রেণির সকল চাকরিতে সকল প্রকার কোট বাতিল করতে হবে, অতিবিলম্বে হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে এবং তাদের দাবিগুলো জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নিকট পাঠাতে হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কোটা বাতিল-বিক্ষোভ  মশাল মিছিল  কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: