প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চবিতে বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধি

শিক্ষা

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেয়াসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মকর্তা-কর্মচারী

2024-07-09T21:44:55+00:00
2024-07-09T21:44:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চবিতে বিক্ষোভ মিছিল
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৯:৪৪ পিএম 
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চবিতে বিক্ষোভ মিছিল
সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেয়াসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এতে প্রায় ৮ শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে জয় বাংলা চত্বর, শহীদ মিনার ও ব্যবসায় প্রশাসন অনুষদ ঘুরে পুনরায় চবির প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড উপস্থাপনসহ সর্বজনীন পেনশন বিধিমালার বৈষম্যমূলক ‘প্রত্যয় স্কিম’ বাতিলের স্লোগানে স্লোগানে মুখরিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

এরআগে, সকাল ১১টায় প্রশাসনিক ভবন চত্বরে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ঐক্য পরিষদের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। যেখানে অফিসার সমিতির সভাপতি ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক রশিদুল হায়দার জাবেদের সভাপতিত্বে কর্মচারী সমিতির সভাপতি ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মো. সুমন মামুনের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।

এতে বক্তারা বলেন, অগণতান্ত্রিক কোন কিছু আমরা মেনে নিব না। প্রয়োজনে সামনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, সর্বজনীন পেনশন বিধিমালার বৈষম্যমূলক ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ নবম দিনের মতো এই কর্মসূচির আওতায় পালিত হলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   প্রত্যয় স্কিম বাতিল  চবিতে বিক্ষোভ মিছিল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: