‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী পুলিশের ব্যারিকেড অতিক্রমে করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদে আইন পাস করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিকেল ৫টা ৭ মিনিটে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রথমে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে অবস্থান নেয় তারা। এসময় শিক্ষার্থীদের আরেকটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবস্থান নিতে দেখা যায়।
এসময় শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘সংসদে আইন কর, বৈষম্য দূর কর’সহ নানা স্লোগান দেন।
সময়ের আলো/জেডআই