ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পাবিপ্রবি শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

পাবনা প্রতিনিধি

শিক্ষা

রুমের দরজা খোলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের এক সাধারণ

2024-07-15T18:52:15+00:00
2024-07-15T18:52:15+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পাবিপ্রবি শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৬:৫২ পিএম 
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পাবিপ্রবি শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ
রুমের দরজা খোলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের এক সাধারণ শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে সাবেক জেলা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা রাছেল হোসেন রিয়াদের বিরুদ্ধে। আহত সেই শিক্ষার্থীকে পিটিয়ে মধ্যরাতেই তাকে হল থেকে বের করে দিয়েছে ওই ছাত্রলীগ নেতা। এই ঘটনায় হলে থাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চর অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৪ জুলাই) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলে এই ঘটনা ঘটে। ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানিয়েছেন।

এই ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশাসনিক ভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আহত ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের অর্থপেডিক্স বিভাগ থেকে ইএনটি বিভাগে স্থানান্তর করা হয়েছে। আহত শিক্ষার্থীর নাক, গলা, মুখ ও মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এর পূর্বেও ক্যাম্পাস ও হলে বেশ কিছু সাধারণ শিক্ষার্থীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে আহত শিক্ষার্থী গোলাম কিবরিয়া বলেন, রাতে হলের দরজা খোলাকে কেন্দ্র করে রুমের বড় ভাই আমাকে জুতা দিয়ে পিটিয়েছেন। এমন ঘটনা এর আগেও তিনি বেশ কিছু হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে করেছেন। তার ভয়ে কেউ কথা বলতে সাহস করেনা। আমাকে মেরে হল থেকে আমার সমস্ত কিছু বাহিরে ফেলে দিয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা চরম আতঙ্কে মধ্যে রয়েছি কখন আমার কি করে। 

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামাল হোসেন বলেন, রাতের ঘটনাটি আমি সকালে এসে জানতে পারি। সাথে সাথে হলের দায়িত্বরত শিক্ষকে সাথে নিয়ে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। তুচ্ছ ঘটনায় এই রকম করাটা ঠিক হয়নি। আমরা সকলের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিবো দোষীদের বিরুদ্ধে। 

হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার চিকিৎসক ডা. মে. হাসানুজ্জামান বলেন, ছেলেটা আহত অবস্থায় রাতে হাসপাতালে ভর্তি হয়। আমরা তাকে সমস্ত কিছু পরীক্ষা করে দেখেছি। বর্তমানে স্বাভাবিক রয়েছেন। মাথায় নাকে মুখে আঘাত প্রাপ্ত হয়েছেন। চিকিৎসা চলছে আশা করছি ঠিক হয়ে যাবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পাবিপ্রবি শিক্ষার্থীকে মারধর  পাবনা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: