কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবি সংবাদদাতা

শিক্ষা

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)

2024-07-15T20:43:15+00:00
2024-07-15T20:43:15+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৮:৪৩ পিএম 
কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর ৩টায় সাম্প্রতিক সময়ে নাম দেয়া ছাত্র আন্দোলন চত্ত্বর থেকে মূল ফটক হয়ে মিছিল বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এসে শেষ হয়।

এই সময় তারা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ বলে স্লোগান দিতে থাকেন।

এই বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার সমন্বয়কদের একজন মো. সাকিব হোসাইন বলেন, ‘আমরা গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে কোটা আন্দোলনকারীদের একপ্রকার অবমাননা করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি।’

এইসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের শিক্ষকেরা যখন আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন আমরা উনাদের অধিকারের কথা চিন্তা করে আমরা উনাদের পাশে ছিলাম। এখন এই আন্দোলনে শিক্ষার্থীর অধিকারের জন্য আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   কোটা ব্যবস্থা সংস্কার  কুবিতে বিক্ষোভ মিছিল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: