প্রথমবারের মত মিটফোর্ড হাসপাতালে শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রথমবারের মত সফলভাবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রাফা নামের এক শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে।

2024-07-15T23:48:06+00:00
2024-07-15T23:48:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
প্রথমবারের মত মিটফোর্ড হাসপাতালে শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১১:৪৮ পিএম 
প্রথমবারের মত মিটফোর্ড হাসপাতালে শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন
প্রথমবারের মত সফলভাবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রাফা নামের এক শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে। জানা গেছে, রাফা জন্মগত বধির ছিল। তার বয়স আড়াই বছর।

সোমবার (১৫ জুলাই) ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. ডি.জি.এম আকাইদুজ্জামান ও প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর তত্ত্বাবধানে শিশুটির শরীরে ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয়।

এই অপারেশনে সার্জিক্যাল টিমে ছিলেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাকারিয়া সরকার, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাফিউল আলম, সরকারী অধ্যাপক ডা. উৎপল কুমার সরকার, সরকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম মণ্ডল, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক এবং আবাসিক সার্জন ডা. এম. এম. হাসান আলী।

ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১৯ টি ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: