নতুনবাজারে কোটাবিরোধীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

রাজধানীর নতুনবাজার এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত

2024-07-16T13:14:42+00:00
2024-07-16T13:57:11+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
নতুনবাজারে কোটাবিরোধীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১:১৪ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৪ ১:৫৭ পিএম
নতুনবাজারে কোটাবিরোধীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ
রাজধানীর নতুনবাজার এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। 

এর আগে, সকাল ১০টার দিকে নতুনবাজারে সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ইউনাইটেড ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয়। 

ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা জানান, সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্রলীগের। 

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কয়েকশত শিক্ষার্থী নতুনবাজার সিগন্যালের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন। এ সময় নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শতশত যানবাহন আটকে আছে। রাস্তা অবরোধ করে আন্দোলন থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে যাচ্ছেন।

বেলা সাড়ে ১১টা থেকে নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের ছত্রভঙ্গ করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: