নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল ত্যাগের নির্দেশ, প্রতিবাদে বিক্ষোভ ছাত্রীদের

নোয়াখালী প্রতিনিধি

শিক্ষা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমশিনের (ইউজসি) নির্দেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগরে নির্দেশনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান

2024-07-17T16:34:13+00:00
2024-07-17T16:34:13+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল ত্যাগের নির্দেশ, প্রতিবাদে বিক্ষোভ ছাত্রীদের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪:৩৪ পিএম 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল ত্যাগের নির্দেশ, প্রতিবাদে বিক্ষোভ ছাত্রীদের
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমশিনের (ইউজসি) নির্দেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগরে নির্দেশনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে বিক্ষোভ করেছে নারী শিক্ষার্থীরা। একইসাথে তারা হল ত্যাগ করবে না বলেও ঘোষণা দেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করনে। পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, মঙ্গলবার ইউজিসি এর অফসি প্রজ্ঞাপনের পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনায় ক্ষুব্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এ সময়ে হল বন্ধ করলে দেশের এ অচলাবস্থাতে তারা কোথায় যাবো? তাছাড়া সাধারণ শিক্ষার্থীরা এ মুহুর্ত্বে হল ছেড়ে চলে যাওয়ার মত অবস্থা নেই। নিরাপত্তা জনিত কারণে তারা হল ত্যাগ করতে রাজি নয়। হলই তাদের জন্য নিরাপদ বলে দাবি করেন তারা।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: