রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় যবিপ্রবি শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সকল ধরনের রাজনৈতিক কর্মসূচিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের

2024-07-17T17:42:42+00:00
2024-07-17T17:42:42+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় যবিপ্রবি শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫:৪২ পিএম 
রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় যবিপ্রবি শিক্ষার্থীরা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সকল ধরনের রাজনৈতিক কর্মসূচিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি করছেন তারা।

বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘It's now or never’ ‘no student politics’ সম্বলিত একটি ফটো কার্ড পোস্ট করে বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগের প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা লিখেন, যে রাজনীতির কারণে আমাদের ভাই-এর জীবন চলে যায় সে রাজনীতি আমরা চাই না। আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল রাজনৈতিক কর্মসূচি অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা কোন ছাত্র ভাই বোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হবো না। এর সাথে যুক্ত যেকোনো শিক্ষার্থীকে বর্জন করা হবে। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আমরা জানি ২০১৯ সালের স্টুডেন্ট কোড অব কনডাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। It’s now or never❗ Raise your head up!’

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯ স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 

উল্লেখ্য, এ নিয়ম ভঙ্গ করে ২০২২ সালের ৩১শে জুলাই তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে গত বছরের ২৩ আগস্ট ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাজনীতি অবাঞ্ছিত ঘোষণা  যবিপ্রবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: