চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট)। পাশাপাশি বৃহস্পতিবার

2024-07-17T18:16:38+00:00
2024-07-17T18:16:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:১৬ পিএম 
চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট)। পাশাপাশি বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুলাই) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি লিখিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় চুয়েটের সিন্ডিকেটের ১৩৫তম জরুরি সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস ছেড়ে যেতে পারে, তাদের সুবিধার্থে আজ এবং আগামীকাল বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস থেকে শহরে বাস চলাচলের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অনির্দিষ্টকালের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: