
জানা যায়, শিক্ষার্থীরা গোল চত্বরে অবস্থান নিয়ে বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত ঘোষণা করেন। তারা বলেন, আজ থেকে বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত। এখানে কোন সংগঠনের রাজনীতি এবং দাসত্ব চলবে না। এরপর মিছিল নিয়ে শাহপরান হলে গিয়ে কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ নেতাদের কয়েকটি রুম অনুসন্ধান করার চেষ্টা করে। যেখানে ব্যাপক দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ বিশাল বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
অনুসন্ধানকারী শিক্ষার্থীরা জানান, আমাদের আগেই সন্দেহ হয়েছিল ছাত্রলীগের রুমে ব্যাপক অস্ত্র রয়েছে সেজন্য আমরা হলের রুমে প্রবেশ করে তল্লাশি চালিয়েছি। সে অনুযায়ী আমরা ব্যাপক অস্ত্র পেয়েছি। তারা আরো বলেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব তদন্ত করে ছাত্রলীগের সবগুলোকে বহিষ্কার করার জন্য। এসব অস্ত্র দিয়েই তারা সাধারণ শিক্ষার্থীদের হামলা করে।