ছবিযুক্ত পোশাকে নামাজ পড়ার বিধান

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। কয়েক দিন আগে কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক কর্মচারীকে চারটি করে গেঞ্জি দেওয়া হয়। প্রতিটি

2024-07-24T18:46:11+00:00
2024-07-24T18:46:11+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
ইসলামের আলো
ছবিযুক্ত পোশাকে নামাজ পড়ার বিধান
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৮৪৩)
ছবিযুক্ত পোশাকে নামাজ পড়ার বিধান
আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। কয়েক দিন আগে কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক কর্মচারীকে চারটি করে গেঞ্জি দেওয়া হয়। প্রতিটি গেঞ্জিতে বিড়ালের ছবি আছে। একদিন ডিউটির সময় ওই গেঞ্জি পরে নামাজ পড়তে যাই। তখন জনৈক মুসল্লি বলেন, ছবিওয়ালা গেঞ্জি পরিধান করে নামাজ পড়লে নামাজ হয় না। এখন আমার জানার বিষয় হচ্ছে, ছবিযুক্ত গেঞ্জি পরিধান করে নামাজ পড়লে কি নামাজের কোনো ক্ষতি হবে?
জামিল আহমাদ নওগাঁ

উত্তর: কাপড়ে প্রাণীর ছবি যদি স্পষ্ট হয় এবং দৃশ্যমান হয়, তা হলে সেই কাপড় পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে কোনো কাপড় দ্বারা ওই ছবি ঢাকা থাকলে নামাজ মাকরুহ হবে না। প্রকাশ থাকে যে, কোনো প্রাণীর স্পষ্ট দৃশ্যমান ছবিযুক্ত কাপড় নামাজের বাইরেও পরিধান করা গুনাহের কাজ। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, একবার আয়েশা (রা.) একটি ছবিযুক্ত গদি ক্রয় করলেন। 

যখন রাসুল (সা.) তা দেখলেন তখন তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন, ঘরের ভেতর প্রবেশ করলেন না। তখন আমি বললাম, আমি যে গুনাহ করেছি তা থেকে আল্লাহ তায়ালার কাছে তওবা করছি। তিনি জিজ্ঞেস করলেন, এই গদি কীসের জন্য? আমি বললাম, আপনি এতে বসবেন ও হেলান দেবেন। তখন রাসুল (সা.) বললেন, নিশ্চয়ই যারা এসব ছবি নির্মাণ করে কেয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা তৈরি করেছ তাতে জীবন দান করো। তিনি আরও বলেন, নিশ্চয়ই যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (বুখারি : ৫৯৫৭; কিতাবুল আসল : ১/১৮৫; রদ্দুল মুহতার : ১/৬৪৭)

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: