সহিংসতায় আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৭ জুলাই) সকালে পঙ্গু হাসপাতালে

2024-07-27T09:36:22+00:00
2024-07-27T12:45:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সহিংসতায় আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৯:৩৬ এএম  আপডেট: ২৭.০৭.২০২৪ ১২:৪৫ পিএম
সহিংসতায় আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জুলাই) সকালে পঙ্গু হাসপাতালে যান সরকার-প্রধান। সেখানে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বঙ্গবন্ধু-কন্যা আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে বলেন- দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: