শেখ হাসিনার পদত্যাগে জবিতে ছাত্র-শিক্ষকের বিজয় উল্লাস

জবি প্রতিনিধি

শিক্ষা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সরকারের পতনের পর উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় মিছিল করছেন

2024-08-05T23:07:17+00:00
2024-08-05T23:07:17+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শেখ হাসিনার পদত্যাগে জবিতে ছাত্র-শিক্ষকের বিজয় উল্লাস
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ১১:০৭ পিএম 
শেখ হাসিনার পদত্যাগে জবিতে ছাত্র-শিক্ষকের বিজয় উল্লাস
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সরকারের পতনের পর উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় মিছিল করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-শিক্ষকরা।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় মিছিল করেন তারা। পরে ভাস্কর্য চত্বরে সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। আন্দোলনের সম্মুখে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা ছিলেন।

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সামনে থেকে প্রক্টরিয়াল বডির সামনে নুর নবীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজকের বিজয়, জনসাধারণের বিজয়। সকল পেশাজীবীদের বিজয়। 

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, খুনি হাসিনার কোনো দোসর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারবে না। এ দেশেই খুনি হাসিনার বিচার হবে। আজ ওবায়দুল কাদের কোথায়?

বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, শেখ হাসিনা  তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য সারাদেশকে জল্লাদখানা বানিয়ে ছিল। সে বিশ্বের যে প্রান্তেই থাকুক, তাকে এ দেশে এনে বিচার করতে হবে। এ ওবায়দুল কাদের, মোহাম্মদ আরাফাত কোথায়? আমি আজ ছাত্রদের কুর্নিশ করতে চাই। আমরা কোনো নাশকতা করবো না। আমরা দেশকে গড়ে তুলবো। আমরা দেশ প্রেমিক তার পরিচয় দিবো।

আনন্দ মিছিল শেষে তারা আগামীকাল দুপুর দুইটায় ক্যাম্পাসে আবারো বিজয় মিছিল করবে জানিয়ে সমাবেশ শেষ করেন।


সময়ের আলো/এএ/
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: