যবিপ্রবিতে ছাত্রলীগের রুম ভাঙচুর, মিলল মাদকদ্রব্য

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে শতাধিক শিক্ষার্থী। প্রবেশের পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় মিছিল করে

2024-08-06T18:23:10+00:00
2024-08-06T18:23:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
যবিপ্রবিতে ছাত্রলীগের রুম ভাঙচুর, মিলল মাদকদ্রব্য
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৬:২৩ পিএম 
যবিপ্রবিতে ছাত্রলীগের রুম ভাঙচুর, মিলল মাদকদ্রব্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে শতাধিক শিক্ষার্থী। প্রবেশের পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় মিছিল করে তারা। এসময় ভিসি বাংলোর সামনে অবস্থান নিয়ে ভিসিকে দালাল বলে অ্যাখ্যায়িত করে তারা। এরপর শিক্ষকদের নিরব ভূমিকার অভিযোগ তুলে দালাল মুক্ত ক্যাম্পাস গড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

গতকাল (৫ আগস্ট) বিকালে যবিপ্রবির শহীদ মসিযূর রহমান হল গেটের তালা ভেঙে প্রবেশ করে শিক্ষার্থীরা। এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর করা হয়। শিক্ষার্থীরা ছাত্রলীগের রুমে মাদকদ্রব্য সেবনের উপকরণ ও কনডম পায়। শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের রুম থেকে হাফ ডজন কনডম ও মাদকদ্রব্য সেবনের উপকরণ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক  ইকরামুল কবির দ্বীপের রুমেও মদের বোতল, কনডম ও রড-লাঠি পাওয়া গেছে। এছাড়াও শেখ হাসিনা ছাত্রী হলের মূল গেইটের তালা ভেঙে প্রবেশ করে নারী শিক্ষার্থীরা। এসময় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল ভেঙ্গে ফেলে ছাত্রীরা। 

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একজন ছাত্রলীগ নেতার রুমে কনডম ও মাদকের উপস্থিতি প্রমান করে তারা এখানে ছাত্র রাজনীতির নামে নোংরামী করেছিল। এদেরকে এখন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।  

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: