বঙ্গভবনে ১৩ সমন্বয়ক, সঙ্গে দুই অধ্যাপক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে গেছেন।

2024-08-06T19:18:24+00:00
2024-08-06T19:22:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গভবনে ১৩ সমন্বয়ক, সঙ্গে দুই অধ্যাপক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:১৮ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৪ ৭:২২ পিএম
বঙ্গভবনে ১৩ সমন্বয়ক, সঙ্গে দুই অধ্যাপক
বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে গেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে তারা সাক্ষাৎ করতে গেছেন বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করেন।

নাহিদ ইসলাম বলেন, সন্ধ্যা ৬টায় আলোচনা করার কথা বঙ্গভবনে। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দীন রয়েছেন। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাব।

১৩ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন— সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক মাহফুজ আব্দুল্লাহ, নাসির আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর আরিফ সোহেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।

এর আগে সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন রাষ্ট্রপতি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অন্তর্বর্তীকালীন-সরকার  কোটা-সংস্কার  রাষ্ট্রপতি-সেনাবাহিনী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: