কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দুই হলের দুই হাউজ টিউটর পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী

2024-08-10T23:36:30+00:00
2024-08-10T23:36:30+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১১:৩৬ পিএম 
কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দুই হলের দুই হাউজ টিউটর পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর-মো. জাহিদ হাসান, অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা সন্ধ্যায় পদত্যাগ পত্র জমা দেন।

এছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউজ টিউটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান।

এ ব্যাপারে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুক চৌধুরী বলেন, 'আমি প্রক্টরিয়াল বডির সবার এবং দুই হলের হাউজ টিউটরের পদত্যাগপত্র পেয়েছি।'

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: