সাড়ে ৬ বছর পর কুবির রেজিস্ট্রার চেয়ারে মুজিবুর রহমান

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া মো. মুজিবুর রহমান মজুমদার প্রায় ৬ বছর ৫ মাস ১৬ দিন পর রেজিস্ট্রার

2024-08-11T16:53:58+00:00
2024-08-11T16:53:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
সাড়ে ৬ বছর পর কুবির রেজিস্ট্রার চেয়ারে মুজিবুর রহমান
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৪:৫৩ পিএম 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার পদে আবারও দায়িত্ব পেয়েছেন মো. মুজিবুর রহমান মজুমদার। ছবি: সময়ের আলো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার পদে আবারও দায়িত্ব পেয়েছেন মো. মুজিবুর রহমান মজুমদার। ছবি: সময়ের আলো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া মো. মুজিবুর রহমান মজুমদার প্রায় ৬ বছর ৫ মাস ১৬ দিন পর রেজিস্ট্রার হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন। রোববার (১১ আগস্ট) সকালে তিনি রেজিস্ট্রার দপ্তরে অফিস শুরু করেন। 

রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ার পরও নানা সময় তাকে লাইব্রেরিয়ান পদে দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যে ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। মাঝখানে ভারপ্রাপ্ত হিসেবে কামাল উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত দায়িত্ব হিসেবে ড. মোহা. তৌহিদুল ইসলাম রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে। 

এরপর ২০১৩-১৮ পর্যন্ত সময়ে তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছেন। এরপর উপাচার্য পরিবর্তনের সাথে রেজিস্ট্রার হিসেবে কখনো শিক্ষক কখনো অন্য কর্মকর্তারা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের প্রথমে চলতি দায়িত্ব ও পরবর্তীতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। সর্বশেষ কর্মকর্তাদের মধ্যে আমিরুল হক চৌধুরী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা যে আন্দোলন দেখেছি এটা ছিলোই বৈষম্যবিরোধী, আমিও আমার জায়গা থেকে কারও সাথে বৈষম্য না করে কাজ করবো। শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ চাচ্ছে সেটি তৈরির জন্য তাদের সাথে কাজ করবো। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কেউ যেনো কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেটি প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   কুমিল্লা বিশ্ববিদ্যালয়-কুবি  বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: