পদ্মা অয়েলের এমডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েলকোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান পদত্যাগ করেছেন। তিনি সদ্য সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি

2024-08-11T18:35:01+00:00
2024-08-11T18:37:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
পদ্মা অয়েলের এমডির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৬:৩৫ পিএম  আপডেট: ১১.০৮.২০২৪ ৬:৩৭ পিএম
পদ্মা অয়েলের এমডির পদত্যাগ
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান পদত্যাগ করেছেন। তিনি সদ্য সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দুলাভাই বলে জানা গেছে।

গত ৮ আগস্ট বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান বরাবর পদত্যাগ পত্র জমা দেন মাসুদুর রহমান। পদত্যাগের জন্য তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণকে উল্লেখ করেন।

এসব বিষয়ে জানতে মাসুদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে বিপিসির একজন কর্মকর্তা তার পদত্যাগ পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান- যেহেতু বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বতর্মান সরকারের প্রধান উপদেষ্টা। তাই এটি তার দফতরে পাঠানো হবে। এরপর যে সিদ্ধান্ত হবে সেটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: