কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম

খুলনা ব্যুরো

শিক্ষা

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়ার পদত্যাগের দাবিতে কুয়েটের

2024-08-11T22:02:48+00:00
2024-08-11T22:02:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ১০:০২ পিএম 
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়ার পদত্যাগের দাবিতে কুয়েটের সাধারণ শিক্ষকরা আল্টিমেটাম দিয়েছে। রোববার (১১ আগস্ট) ক্যাম্পাসে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে প্রতিবাদ সভার মাধ্যমে এ আল্টিমেটাম ঘোষণা করে।

কুয়েট সূত্র জানায়, বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাকারী ও ফ্যাসিজমের সমর্থক এবং কলুষিত রাজনীতির পৃষ্ঠপোষক ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে কুয়েটের সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে ক্যাম্পাসে র‍্যালি বের করা হয়ে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সভা করে।

এ সময় বক্তারা বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই লজ্জিত এবং ব্যথিত এই কারণে, আমাদের ভিসি এবং প্রো-ভিসি ফ্যাসিবাদের সমর্থক ছিলেন। যারা ছাত্র নির্যাতনকারীদের পক্ষে ছিলেন। তারা আজ কুয়েট থেকে পলাতক। যে কুয়েটে ছাত্ররা আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে। একাডেমিক কার্যক্রম চালু করার জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি। এই অবস্থায় ভিসি ও প্রো-ভিসি পলাতক। আমরা চাই অবিলম্বে ভিসি এবং প্রো-ভিসি পদত্যাগ করুক। 

শিক্ষকরা বলেন, গত কয়েক বছরে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা কর্মচারীদের প্রতি তাদের যে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, দলীয়করণ, সবকিছু ছাড়িয়ে তারা যে পর্যায়ে চলে গেছে, তার কারণে তারা আজ ক্যাম্পাসে আসতে ভয়ে পাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। লজ্জার ব্যাপার যিনি ক্যাম্পাসের অভিভাবক তিনি আজ পালিয়ে বেড়াচ্ছেন। আমরা সাধারণ শিক্ষকরা আল্টিমেটাম দিচ্ছি আজকের (রোববার) মধ্যে ভিসি, প্রো-ভিসি যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে আর কখনো ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। 

বক্তৃতা করেন প্রফেসর ড. আফতাব হোসেন, প্রফেসর ড. এম এম হাশেম, প্রফেসর ড. শাহজাহান, প্রফেসর রাজিয়া খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. সাইদুল ইসলাম, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. গোলাম কাদের, প্রফেসর ড. মো. হেলাল আন- নাহিয়োন, প্রফেসর মাহমুদুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ভিসি-প্রো-ভিসির পদত্যাগ-আল্টিমেটাম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: