শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।মঙ্গলবার

2024-08-13T14:11:53+00:00
2024-08-13T14:11:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২:১১ পিএম 
শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। 

মঙ্গলবার (১৩ আগস্ট) বঙ্গভবনের তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-সহ অন্য উপদেষ্টাদের অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের তিন দিন পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি গত ৮ আগস্ট পৃথক দুটি আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেন। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। পরে ওইদিনই শপথের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্য ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।

পরে গত ১১ আগস্ট দুপুর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সর্বশেষ সদস্য হিসেবে শপথ নিলেন ‘বীর প্রতীক’ পদবির মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম। তিনি মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: