রাতের ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

রাতের ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল মধ্য এশিয়ার দেশ তাইওয়ান। দেশটির পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

2024-08-16T12:42:43+00:00
2024-08-16T12:47:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রাতের ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১২:৪২ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৪ ১২:৪৭ পিএম
রাতের ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
রাতের ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল মধ্য এশিয়ার দেশ তাইওয়ান। দেশটির পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৬ আগস্ট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) সকালে তাইওয়ানের হুয়ালিয়েন শহর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি সমতল থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পে রাজধানী তাইপেই ভবনগুলোও কেঁপে ওঠে।

এছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতেও দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই আবহাওয়া দফতরের কর্মকর্তরা আগামী কয়েক দিনের জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে ৫.৫ মাত্রায় পৌঁছাতে পারে। আজ সকালে বড় কম্পনের পর থেকে হুয়ালিয়েনের কাছে প্রায় এক ডজন ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি তাইওয়ান। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   শক্তিশালী ভূমিকম্প  ভূমিকম্পপ্রবণ অঞ্চল-তাইওয়ান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: