আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

2024-08-20T11:06:11+00:00
2024-08-20T11:06:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:০৬ এএম 
আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) যান তিনি। চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেওয়ার সময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার। তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির সব গুলো ওয়ার্ড ঘুরে দেখেন এবং আহত সব রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। রোগীর পাশাপাশি তিনি তাদের স্বজনদের সাথেও কথা বলেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: