চুয়েটে ২৭ আগস্ট থেকে ক্লাস শুরু

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে ক্লাস শুরু হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে

2024-08-20T22:58:27+00:00
2024-08-20T22:58:27+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
চুয়েটে ২৭ আগস্ট থেকে ক্লাস শুরু
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০:৫৮ পিএম 
চুয়েটে ২৭ আগস্ট থেকে ক্লাস শুরু
আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে ক্লাস শুরু হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩৬ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৭ আগস্ট হতে বিশ্ববিদ্যালয়টির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এছাড়াও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষাসমূহ আগামী ৩ আগস্ট হতে শুরু হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   চুয়েটে ক্লাস শুরু  চট্টগ্রাম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: