চোখ মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এ অঙ্গে ব্যথা হলে বা অসুখ হলে এই দোয়াটি পড়া- ‘আল্লাহুম্মা মাত্তিনি বিবাসারি, ওয়াজআলহুল ওয়ারিসা মিন্নি, ওয়া আরিনি ফিল আদুয়ি সারি, ওয়ান সুরনি আলা মান জালামানি’, অর্থাৎ হে আল্লাহ! আমাকে চোখের দৃষ্টিশক্তি দ্বারা উপকার লাভের তওফিক দান করুন, এটাকে আমার উত্তরাধিকার বানিয়ে দিন, আমার জীবদ্দশায় আমার দুশমনের বদলা নিজের চোখে দেখার তওফিক দান করুন, যে ব্যক্তি আমার ওপর জুলুম করে তার ওপর আপনি আমাকে সাহায্য করুন’। (হিসবে হাসিন, মকবুল দোয়া : ১৬৩)
সময়ের আলো/আরএস/