জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবে।
অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চয়ন ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। অপেক্ষমান তালিকা থেকে তৃতীয় মেধা তালিকা প্রকাশ হবে ৯ সেপ্টেম্বর। তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চয়নের তারিখ ১০ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই ব্যাচের ক্লাস শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ^বিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।
সময়ের আলো/এম