বন্যার্তদের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে নিজেদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ

2024-08-23T23:06:09+00:00
2024-08-23T23:06:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বন্যার্তদের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১১:০৬ পিএম 
বন্যার্তদের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা
বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে নিজেদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।

শুক্রবার (২৩ আগস্ট) পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষ বাস্তহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জান, মাল, ঘর-বাড়ি, অবকাঠামোসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের এই ক্রান্তিকালে জনগণের সেবায় নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এজন্য বন্যার্তদের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী এক দিনের সমপরিমাণ বেতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষের ঘর আলোকিত রাখার দায়িত্বে নিয়োজিত পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারিরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সমবেদনা জ্ঞাপন করার কথাও জানান।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: