আকস্মিক বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ। বন্যার্তদের সহায়তায় দেশের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীরা। দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দেবে তারা।
রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার গঠিত ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যরাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী বন্যার্তদের সহযোগিতার উদ্দেশে এক দিনের বেতন প্রদান করার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করা হবে।
সময়ের আলো/আরআই