৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

2024-08-25T19:17:11+00:00
2024-08-25T19:17:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৭:১৭ পিএম 
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়) লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষা সময় ও তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। 

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন। প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়ার কথা জানানো হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সরকারি কর্মকমিশন (পিএসসি)  বিসিএস পরীক্ষা-স্থগিত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: