বন্যার্তদের সহায়তায় জবির বুথে টাকা দিলো তৃতীয় লিঙ্গের মানুষেরা

জবি প্রতিনিধি

শিক্ষা

বন্যার্তদের সহায়তায় একচল্লিশ হাজার টাকা দিয়েছে তৃতীয় লিঙ্গের মানুষেরা। সোমবার (২৬ আগস্ট) জবির ত্রাণ সংগ্রহ ডেস্ক ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের

2024-08-26T16:56:38+00:00
2024-08-26T16:56:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
বন্যার্তদের সহায়তায় জবির বুথে টাকা দিলো তৃতীয় লিঙ্গের মানুষেরা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৪:৫৬ পিএম 
বন্যার্তদের সহায়তায় জবির বুথে টাকা দিলো তৃতীয় লিঙ্গের মানুষেরা
বন্যার্তদের সহায়তায় একচল্লিশ হাজার টাকা দিয়েছে তৃতীয় লিঙ্গের মানুষেরা। সোমবার (২৬ আগস্ট) জবির ত্রাণ সংগ্রহ ডেস্ক ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের ডেস্কে এ টাকা দেন তারা। 

এসময় তৃতীয় লিঙ্গের এসব মানুষেরা বলেন, আমরা এই এলাকায় থাকি। কোতয়ালী, বংশাল, লালবাগ থানায় আমরা টাকা কালেক্ট করি। আমরা সাধারণ মানুষের টাকায় চলি। এখন তাদের বিপদ, তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে চাই।

তৃতীয় লিঙ্গের পক্ষে লাজুক বলেন, আমরা পাবলিকের টা খাই, পাবলিকের টা পরি। আজ সেই পাবলিক যদি না বাঁচে তাহলে আমরা কিভাবে বাঁচব? আমাদের কাছ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা পাবলিকের পাশে দাড়ান, বন্যার্তদের পাশে দাড়ান। 

তিনি আরও বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে সাহায্য দিয়েছি। আপনারাও আসুন, এখানে আমাদের ভাইয়েরা আছেন। যেসব মায়েদের কাছে এই মেসেজ যাবে তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের পাশের কলেজে, স্কুলে বন্যার্তদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

এ বিষয়ে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের তাকরিম আহমেদ বলেন, তারা এখানে আসার মাধ্যমে প্রামাণ করলো যে, বাংলাদেশটা আসলে সবার।  তারা আমাদের এখানে দশ হাজার টাকার বেশি দিয়েছে। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসছে। কনসার্টে তারা আসবে। আমরা তাদেরকে টিকিট দিতে চেয়েছিলাম, তারা সেটা নেয়নি। তাদের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে

জবির ত্রাণ সংগ্রহ ডেস্কের রিয়াজুল ইসলাম বলেন, তারা আমাদের বুথে ৩১ হাজার ৫০ টাকা জমা দিয়েছে। সবার অংশগ্রহণের মাধ্যমেই আমরা এই বিপদ মোকাবিলা করতে পারব।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: