বন্যাদুর্গত ১২০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফেনীতে বন্যাকবলিত ১২০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও বন্যাদুর্গত মানুষদের বিশুদ্ধ পানি ও মেডিকেল

2024-08-27T20:37:57+00:00
2024-08-27T20:37:57+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বন্যাদুর্গত ১২০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৮:৩৭ পিএম 
বন্যাদুর্গত ১২০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা
ফেনীতে বন্যাকবলিত ১২০০ পরিবারের  মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও বন্যাদুর্গত মানুষদের বিশুদ্ধ পানি ও মেডিকেল সেবা প্রদান করে যাচ্ছে তারা।

মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনীর ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী।

দুপুরে তিনি ফেনীর বিরিঞ্চিতে বন্যা কবলিত দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবার, মোমবাতি ও দেশলাই বিতরণ করেন। এরপর তিনি বন্যাদুর্গত মানুষদের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ছাগলনাইয়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ডা. কবীর চৌধুরী।

এসময় অধ্যাপক ডা. কবীর ‌চৌধুরী বলেন, ‌ সরকারের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সবসময় কাজ করে। এখানে এসে দেখলাম ভয়াবহ বন্যা পরিস্থিতি। এ বিপদের সময় প্রাথমিকভাবে মানুষদের শুঁকনো খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে এসকল মানুষদের পুর্নবাসন পর্যন্ত পাশে থাকবে রেড ক্রিসেন্ট।

এ সময় আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, হলি ফ্যামিলি হাসপাতালের অধ্যাক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এম 
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: