বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিবে ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বন্যাকবলিত এলাকার মানুষদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ আগস্ট) এ

2024-08-28T20:39:51+00:00
2024-08-28T20:39:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিবে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৮:৩৯ পিএম 
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিবে ইসি
বন্যাকবলিত এলাকার মানুষদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে সংস্থাটি।

আদেশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের সহায়তার লক্ষ্যে অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের অফিসগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুবিভাগ, অধিশাখা ভিত্তিক, সব প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের মাধ্যমে, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তা-কর্মচারীরা মহাপরিচালকের মাধ্যমে এবং মাঠ পর্যায়ের অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে মূল বেতনের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এক্ষেত্রে আউটসোর্সিং এ কর্মরতদের ক্ষেত্রে প্রাপ্ত মোট বেতনের অর্ধেককে মূল বেতন হিসেবে বিবেচনা করতে হবে।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: