সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার

সময়ের আলো অনলাইন

জাতীয়

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাতে এক বার্তায় র‍্যাবের

2024-08-29T01:59:57+00:00
2024-08-29T07:56:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:৫৯ এএম  আপডেট: ২৯.০৮.২০২৪ ৭:৫৬ এএম
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাতে এক বার্তায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

 র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। নিত্যপণ্যের বেসামাল বাজারদর এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরও এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ২০২৪ এ নতুন মন্ত্রী থেকে বাদ পড়েন তিনি।

সময়ের আলো/আরএস/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: