ভিসি, প্রো ভিসি ও ট্রেজারারের অনুপস্থিতিতে সিনিয়র অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের অনুপস্থিতিতে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন সিনিয়র একজন অধ্যাপক। এ সিদ্ধান্ত ডিন

2024-08-30T18:29:19+00:00
2024-09-01T12:22:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ভিসি, প্রো ভিসি ও ট্রেজারারের অনুপস্থিতিতে সিনিয়র অধ্যাপক
ভিসি ছাড়াই চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পাবলিক বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৬:২৯ পিএম  আপডেট: ০১.০৯.২০২৪ ১২:২২ পিএম
ভিসি, প্রো ভিসি ও ট্রেজারারের অনুপস্থিতিতে সিনিয়র অধ্যাপক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের অনুপস্থিতিতে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন সিনিয়র একজন অধ্যাপক। এ সিদ্ধান্ত ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিতে হবে। সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে একটি চিঠি প্রকাশ করেছে। 

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তা পদত্যাগ না করা সত্ত্বেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের পদত্যাগ ও অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রবিশেষে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন সিনিয়র অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: