কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গত ১৮ জুলাই মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের প্রাক্তণ ছাত্র মো. রাকিবুল হোসেন নির্মমভাবে শহীদ হন।
শহীদ ছাত্রদের স্মৃতি রক্ষার্থে রোববার (১ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হোসেনের নামে এমআইএসটির মুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্ণার স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদদের পিতা-মাতাসহ নিকটআত্মীয় এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, সকল ডীন ও বিভাগীয় প্রধানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকগণ এবং ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শহীদদের স্মৃতিচারণ করা হয় এবং এ বিষয়ে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/এম