ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তিনি রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১২ টায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অবস্থায় দ্রুত ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে।
ঢামেক ও পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
হাজী মোহাম্মদ সেলিমকেআইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি দীর্ঘ ৮ বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন।
হত্যা মামলার আসামি হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাইস্কুলের জমি দখলসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। ঢামেক সূত্র জানিয়েছে হাজী সেলিমের শরীর বর্তমানে শঙ্কা মুক্ত।
সময়ের আলো/আরএস/