সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার (৬ সেপ্টেম্বর) আবহাওয়ার

2024-09-06T11:11:00+00:00
2024-09-06T11:11:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১১ এএম 
সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া, রাত থেকে আগামীকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সময়ের আলো/আরআই






  বিষয়:   আজকের আবহাওয়ার খবর  আবহাওয়া অধিদপ্তর  বজ্রবৃষ্টির আভাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: