মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে

2024-09-07T19:31:19+00:00
2024-09-07T21:22:36+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৪ ৯:২২ পিএম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ও আশুলিয়া ক্যাম্পাসে একযোগে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এনামুল হক চৌধুরী এফসিএ ও অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক। 

আগামী ১৪  সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন,  আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, সিএসই বিভাগের প্রধান রফিকুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রধান রাকিব আল মামুন,  ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. রুহুল আমীন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সাঈদ, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুল খালেক, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধাদের সন্তান এবং গরীব ও   মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

প্রোগ্রামসমূহ: বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ  (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) এবং এমএ ইন ইংলিশ (ইভেনিং)।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: