ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই

2024-09-09T21:57:29+00:00
2024-09-09T21:57:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৭ পিএম 
ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী
ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

গত ৪ সেপ্টেম্বর বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা-সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফে সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ পাওয়া লুৎফে সিদ্দিকী নতুন দায়িত্ব গ্রহণ করে উচ্ছ্বসিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, আমি এখানে আসতে পেরে আনন্দিত এবং প্রধান উপদেষ্টা আমাকে নিজে কার্যপরিধি সম্পর্কে ব্রিফ দিয়েছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছাবার্তায় সিক্ত হন লুৎফে সিদ্দিকী। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, সর্বস্তরের মানুষ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ’।

লুৎফে সিদ্দিকী আরও বলেন, অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করা, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সবস্তরে সম্পর্ক রক্ষা করা, আর সেই অনুযায়ী আমাদের অর্থনৈতিক সংস্কারের এজেন্ডা ঠিক করতে আমাকে অনেকের সঙ্গে কথা বলতে হবে। এছাড়া, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আমার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে সহায়তা করতে পারি কি না, সেটা নিয়ে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করব।

প্রধান উপদেষ্টা তাকে কাজের স্বাধীনতা দিয়েছেন জানিয়ে বিশেষ দূত আরও বলেন, আন্তর্জাতিক ইস্যুতে দলের প্রয়োজন অনুযায়ী মিডফিল্ডার, স্ট্রাইকার অথবা ডিফেন্ডার হিসেবে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: