ওমরাহ যাত্রীদের টিকেটের দাম কমালো বিমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবগামী ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিমানের মহাপরিচালক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য

2024-09-10T18:54:49+00:00
2024-09-10T22:25:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ওমরাহ যাত্রীদের টিকেটের দাম কমালো বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম  আপডেট: ১০.০৯.২০২৪ ১০:২৫ পিএম
ওমরাহ যাত্রীদের টিকেটের দাম কমালো বিমান
সৌদি আরবগামী ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিমানের মহাপরিচালক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানান। 

এ ছাড়াও যে সকল যাত্রী ওমরাহের উদ্দেশ্যে দেশ থেকে প্রথমে মদিনা গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে। এর আগে ওমরাহর জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে, যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর ফলে ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরাহ টিকিট কিনতে পারবেন। যেসব ওমরাহ-যাত্রী আগে টিকিট কিনবেন, তারা সর্বনিম্ন ভাড়ার-সুবিধা পাবেন। এ ছাড়া যেসব যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন, তাদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: