১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। স্মরণসভা আয়োজনে ৫

2024-09-12T19:35:39+00:00
2024-09-12T19:35:39+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
*ড. ইউনূসকে সভাপতি করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠিত *১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা
১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না : তথ্য উপদেষ্টা
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৫ পিএম 
১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না : তথ্য উপদেষ্টা
গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। স্মরণসভা আয়োজনে ৫ কোটি টাকা বাজেট রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, স্মরণসভার নতুন তারিখ পরে ঠিক করা হবে। এই স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। স্মরণসভার জন্য যে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা খরচ হবে মূলত ঢাকায় শহীদদের পরিবারের থাকা-খাওয়ার জন্য। 

এসময় তিনি তথ্য মন্ত্রণালয় এবং আওতাধীন সংস্থার নেওয়া আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। কর্মপরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে-স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করা, গণমাধ্যমকর্মী (চাকরির শর্ত) আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ, সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংস্কার করা।

উপদেষ্টা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করছে। এখন পর্যন্ত নিহত ৭২৮ জনের তালিকা এসেছে এবং ২০ হাজার ২৬৩ জন আহত হয়েছে। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভার তারিখ ঠিক করা হবে। 

নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েচে। এই ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। ফাউন্ডেশনে কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ। সদস্য হিসেবে উপদেষ্টাদের মধ্যে আছেন নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হবেন।

তথ্য উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় সব প্রকল্প রিভিউ করতে কমিটি গঠন করা হয়েছে। আগের সরকারের সময় মন্ত্রণালয়ের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ‘ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ৭ সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। ১০০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ নেওয়াসহ অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স দেওয়ার নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। তথ্য অধিকার আইন ২০০৯ এর কতিপয় ধারা সংশোধন করে যুগোপযোগী করার কথাও জানান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতা এবং তাদের পরিবার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।

প্রশাসনে স্থবিরতা আছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, আমাদের সবাই অসহযোগিতা করছে। নানা ধরনের আন্দোলন, দাবিদাওয়া আমাদের কাছে আসছে। তবে সচিবালয় ক্যু হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দ্রুত প্রশাসনের স্থবিরতা কাটিয়ে উঠব।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: