পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বাড়ানোসহ ৪ দফা দাবি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

পার্বত্য চট্টগ্রামের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখা এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকা স্থানগুলোতে সেনা ক্যাম্প বাড়ানোসহ ৪ দফা

2024-09-20T23:51:27+00:00
2024-09-20T23:51:27+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
শিক্ষা
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বাড়ানোসহ ৪ দফা দাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫১ পিএম   (ভিজিট : ৮৯২)
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বাড়ানোসহ ৪ দফা দাবি
পার্বত্য চট্টগ্রামের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখা এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকা স্থানগুলোতে সেনা ক্যাম্প বাড়ানোসহ ৪ দফা দাবি জানিয়েছে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক একটি সংগঠন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে ৪ দফা দাবি তুলে ধরেন তারা।

পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নিরস্ত্র বাঙালি নাগরিক হত্যা, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

এসময় তারা ‘সমতলে খবর দে, জুন্মুলেন্ডে কবর দে’, ‘আদিবাসী বলে যারা, বাংলাদেশের শত্রু তারা’, ‘মামুন ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘সার্বভৌত্ব রক্ষায়, সেনাবাহিনীর বিকল্প নাই’, ‘সেনা বাড়াও, পাহাড় বাঁচাও’ সহ নানা স্লোগান দেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজ মুর্শিদ তৌকি বলেন, পার্বত্য জেলায় মানুষ নিরাপদে নাই কিছু চিহ্নিত উপজাতি সন্ত্রাসীর কারণে। গতকাল দুপুরে চুরির অপবাদ দিয়ে মামুন নামের একজন বাঙালিকে হত্যা করেছে তারা। আজকে তারা দাবি তুলেছেন পার্বত্য অঞ্চলকে জম্মুল্যান্ড বানাতে। দাবি মেনে নিলে তারা নাকি শান্ত থাকবে। এরা ১৯৭৪ সাল থেকে এটা শুরু করেছে। তারা ৭১ এর স্বাধীনতা মেনে নিতে পারেনি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রধান উপজাতিরা। উপজাতিদের টেক্স (কর) দিতে হয় না। তারা সব জায়গা থেকে সুবিধা নিয়ে বাংলাদেশকে ভাগ করার যে চক্রান্ত করছে সেটা বাঙালিরা কখনো হতে দিবে না।

এসময় আন্দোলনকারীরা ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, পাবর্ত্য চট্টগ্রামে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে;  পার্বত্য চট্টগ্রামে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ নিতে হবে; পার্বত্য চট্টগ্রামের নিরস্ত্র সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করণে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকা জায়গাগুলোতে সেনা ক্যাম্প বাড়াতে হবে; পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অসাংবিধানিক ধারাগুলো বাতিল করতে হবে।

সময়ের আলো/আরআই



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: