ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য

2024-09-22T21:25:58+00:00
2024-09-22T21:25:58+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৫ পিএম 
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। 

রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এছাড়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

ইউজিসি চেয়ারম্যান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম ও রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: