নিয়মিত ‘তিন কুল’ পাঠের সুফল

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

পবিত্র কুরআনের তিনটি সুরার শুরুতে ‘কুল’ অর্থাৎ ‘বলো’ শব্দটি আছে। এই তিনটি সুরার অনেক ফজিলত। এ কারণে তিনটি সুরাকে একত্রে

2024-09-23T00:41:45+00:00
2024-09-23T00:41:45+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
ইসলামের আলো
নিয়মিত ‘তিন কুল’ পাঠের সুফল
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ এএম   (ভিজিট : ১২৭৭)
নিয়মিত ‘তিন কুল’ পাঠের সুফল
পবিত্র কুরআনের তিনটি সুরার শুরুতে ‘কুল’ অর্থাৎ ‘বলো’ শব্দটি আছে। এই তিনটি সুরার অনেক ফজিলত। এ কারণে তিনটি সুরাকে একত্রে ‘তিন কুল’ বলা হয়। সকালে ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করলে যাবতীয় অনিষ্টতা ও বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায়। 

হজরত আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন, আমরা এক বৃষ্টিমুখর অন্ধকার রাতে আল্লাহর রাসুল (সা.)-কে খুঁজতে বের হলাম। যেন তিনি আমাদের নিয়ে নামাজ পড়েন। তারপর নবীজি (সা.)-এর সঙ্গে যখন দেখা হলো, তিনি বললেন, তুমি ‘কুল’ পাঠ করো। আমি নিশ্চুপ রইলাম। তিনি আবারও বললেন, তুমি ‘কুল’ পাঠ করো। আমি নিশ্চুপ রইলাম। তিনি আবারও বললেন, তুমি ‘কুল’ পাঠ করো। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! কী পাঠ করব? তখন তিনি বললেন- ‘কুল হুয়াল্লাহু আহাদ’ ও ‘কুল আউজু বি রাব্বিল ফালাক’ ও ‘কুল আউজু বিরাব্বিন্নাস’ সন্ধ্যায় ও সকালে, তিনবার। এ সুরাগুলো সবকিছু থেকে তোমার  হেফাজতের জন্য যথেষ্ট হবে। (মুসনাদে আহমাদ : ৫/৩১২; আবু দাউদ : ৫০৮২; তিরমিজি : ৩৫৭৫)


সময়ের আলো/আরএস/




Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: