দুদক চেয়ারম্যানের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দুদকে

2024-09-24T23:12:49+00:00
2024-09-24T23:12:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
দুদক চেয়ারম্যানের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ পিএম 
দুদক চেয়ারম্যানের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দুদকে পৌঁছালে সংস্থাটির প্রতিরোধ বিভাগের মহাপরিচালক (ডিজি) আকতার হোসেন তাদের স্বাগত জানান।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বিশ্বব্যাংকের পাচার সম্পদ পুনরুদ্ধার কমিটির দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিশ্বব্যাংকের লিড ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এমিলি জোনস মেরি ভ্যান ডার ডজ ডি উইলেবয়িস এবং ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং। সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: